তোমাকেই বলছি হে আরব

সায়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.—এক বিস্ময়কর প্রতিভা। ইতিহাসে এরূপ মহামনিষীর আগমনই ইসলামের ‎শাশ্বত সৌন্দর্য ও গ্রহণযোগ্যতা বার বার পৃথিবীর কাছে তুলে ধরে। ইসলাম থেকে দূরে সরতে সরতে একসময় মানুষ ‎তার নিজের পরিচয়ই ভুলে যায়। দুনিয়ার ব্যস্ততা আর পরকাল বিমুখতা তাকে বেঘোরে দীর্ঘ আশার অতলে তলিয়ে ‎‎ফেলে। সেই তলানি থেকে জাগিয়ে তোলার জন্য প্রয়োজন হয় এক অনিরুদ্ধ কণ্ঠস্বর, এক জ্বালাময়ী ঈমানী চেতনার ‎বলিষ্ঠ উচ্চারণ। এই চেতনার বাস্তব প্রতিমূর্তি ছিলেন সায়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.। তার সমুজ্জ্বল জীবন ও ‎কর্মকা- গোটা পৃথিবীতে এক জাগরণ তৈরি করেছিল যা এখনো একইভাবে ক্রিয়াশীল। আর এ পথে তার ভাষণগুলো ‎মানুষের হৃদয়ে যুগের পর যুগ ধরে ইসলামের আহ্বানে বেদিশার দিশা হয়ে আছে। মুসলমানদের বর্তমান অবস্থা ‎অবলোকন করে তারই কিছু আবেগ ও বেদনামিশ্রিত ভাষণ তোমাকে বলছি হে আরব গ্রন্থে বর্ণনা করা হয়েছে। ‎
গ্রন্থটি মূলত ইসমাঈয়্যাত এর অনুবাদকে কেন্দ্র করে রচিত হলেও এতে আরও কিছু ভাষণ বিভিন্ন কিতাব ও রেসালা থেকে সংযুক্ত ‎করা হয়েছে। ফলে আরবে প্রদত্ত ভাষণের সঙ্গে এ উপমহাদেশের বিভিন্ন স্থানে প্রদত্ত ভাষণও রয়েছে। উনবিংশ শতাব্দির মাঝামাঝি ‎এসব ভাষণে ঐ সময়ের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ইসলাম চর্চা ও বাস্তবতার নানা অসঙ্গতি তুলে ধরা হয়েছে। মুসলমানদের ‎সার্বিক দুর্গতির কারণ চিহ্নিত করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপন্থাও বর্ণনা করা হয়েছে। বর্তমান বিশ্বের সার্বিক পরিস্থিতির তেমন ‎‎কোনো উন্নতি হয়নি। বরং পুরো বিশ্ব মুসলমানদের বিরুদ্ধে জোট বেধে ইসলাম ও মুসলমানদের নিশ্চিহ্ন করার কাজে মেতে উঠেছে। ‎ফলে গ্রন্থটি তার যুগের মানুষকে যেমন আলোড়িত করেছিল, এখনো একইভাবে এসব বক্তব্য মুসলমানদের আশার আলো হয়ে আছে। ‎এটি স্বতঃসিদ্ধ যে, আরবেই ইসলামের সূচনা এবং এখনো ইসলামের কেন্দ্রভূমি হয়ে আছে। তার পরামর্শ ও আশা-আকাক্সক্ষা অনুযায়ী ‎আরব বিশ্ব জেগে উঠলেই বিশ্বের মানচিত্রে ইসলামের পতাকা সমুন্নিত হবে। সেখান থেকেই পরিবর্তন সূচিত হওয়া প্রয়োজন। একদিন ‎হবেও। তখন মুসলিম জাতি ফিরে পাবে তাদের হারানো ঐতিহ্য ও সম্মান।

আরো পড়ুন

১০০৳২০০৳(৫০% ছাড়ে)

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.