Only logged in customers who have purchased this product may leave a review.
মখমলী ভালোবাসা
ভালোবাসার কূলহীন সমুদ্রে অবগাহন করাতে, এ আয়োজনকে শাস্ত্রজ্ঞের পাঠ বলা না গেলেও — এখানে কালির হরফে জমা হয়েছে পারিবারিক যাপিত জীবনের কিছু কলাকৌশল। আশ্রিত হয়েছে পোড়খাওয়া দীর্ঘ অভিজ্ঞতার ঝুলি।
ফিকাহ বা দর্শনের পাঠ না হলেও — চর্চিত হয়েছে পারিবারিক জীবনে ইসলামি শরীয়তের মাধুর্য। হৃদয়ের গভীরে খনন করে তুলে আনা হয়েছে — মনোবিজ্ঞানের হারিয়ে যাওয়া সব রহস্য।
ধরুন, গোমড়ামুখে বসে আছে দুটো দেহ। শত অভিমান আর অভিযোগের পাহাড় জমে গেছে হৃদয়ের কোটরে। অথবা বরফে জমে আছে গিরিপথ। বহুদিন আগে পড়া বইটির দুটো লাইন মনে পড়ে গেল — হঠাৎ সমান হয়ে গেল কপালের ভাঁজ। চকচক করে উঠল মুখাবয়ব। গলে গেল খানিকটা বরফ। অথবা সরে গেল পাহাড়ের দেয়াল। কেমন হবে পরিবেশটা একটু ভেবে দেখুন। আর এতেই আমাদের দু’লাইনের স্বার্থকতা।
প্রিয় বোন আমার, আপনার স্বামী আপনাকে ভালোবাসে না? স্ত্রী হিসেবে আপনাকে গন্য করে না? কিংবা প্রিয় ভাই, আপনার স্ত্রীর মন আপনি জয় করতে পারছেন না? স্ত্রীর থেকে ভালোবাসা পাচ্ছেন না? সংসার জীবনে আপনার বিতৃষ্ণা এসে গেছে? দম বন্ধ হয়ে আসছে একঘেয়ে জীবনে?
এসব প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তবে মনে করুন এই বইটি আপনার জন্যেই।


Reviews
There are no reviews yet.