আর রাহীকুল মাখতুম

সর্বকালের সর্বশ্রষ্ঠ মহামানব প্রিয়নবী হযরত মুহাম্মদ সা. এর পবিত্র জীবন নিয়ে লেখা একটি শ্রেষ্ঠ সীরাতগ্রন্থ আর রাহীকুল মাখতুম। আধুনিক যুগে মহানবী হযরত মুহাম্মদ সা. এর জীবনী নিয়ে আরবি ভাষায় লেখা অন্যতম একটি সিরাত গ্রন্থ এটি। যা ১৯৭৯ সালে রাবিবতাতুল আলামীল ইসলামী কর্তৃক আয়োজিত রাসুলুল্লাহ সা.-এর জীবনীর ওপর আয়োজিত প্রথম উন্মুক্ত সিরাত গ্রন্থ প্রতিযোগিতায় ১১৮৭ টি পান্ডুলিপির মধ্যে অধিকার করে প্রথম স্থান। পৃথিবীর বিভিন্ন ভাষায় জনপ্রিয় এই বইটি অনূদিত হয়। বাংলা ভাষায়ও রয়েছে এর একাধিক অনুবাদ।

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ওপর যে সকল বই লেখা হয়েছে তার মধ্যে এটি অন্যতম। এতে রাসূলের জীবন সম্পর্কে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। এই বই আমাদের সামনে উপস্থাপন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বিনয়ের সাথে এগিয়েছেন, তার মধ্যে ছিল দৃঢ় সংকল্প এবং সত্যের ওপর ছিলেন অটল। মহানবী সম্পর্কে অনেক ইতিহাসবিদ কেবল জীবনের বিভিন্ন অবস্থার ব্যাপারে হালকাভাবে বলেছেন কিন্তু এই বইটিতে বিস্তারিত বলা হয়েছে এবং যা কিছু ঘটেছে তার কারণ ও ব্যাখ্যাও প্রদান করা হয়েছে। এই বইটি প্রচীন বর্ণনা এবং আধুনিক বিশ্লেষণের একটা মিশ্রণ। লেখক বইটিতে তার নিজস্ব অভিজ্ঞতা এবং জীবনীর ওপর যে জ্ঞান আছে তার প্রতিফলন ঘটিয়েছেন। লেখক সবকিছু সংগ্রহ করেছেন নির্ভরযোগ্য উ‌ৎস থেকে যা পাদটীকার মাধ্যমে উল্লেখ করা হয়েছে।

বক্ষমান গ্রন্থটি ‌আর রাহীকুল মাখতূম এর সর্বশেষ আরবী সংস্করণের বাংলানুবাদ। সংযুক্ত হিসেবে এখানে উঠে এসেছে ইসকান্দারিয়া মিশর থেকে প্রকাশিত আবু আব্দুর রহমান মাহমুদ বিন মুহাম্মাদ আল মুল্লাহ প্রণীত আত-তা’লীক আলার রাহীকিল মাখতূম’র চয়িতাংশ। যেখানে মূল বইয়ের অস্পষ্ট কিছু ভাষ্যের যথার্থ ব্যাখ্যা দেয়া হয়েছে। আশা করি সীরাতপাঠক এর দ্বারা বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ।

আরো পড়ুন

৩৩০৳৬০০৳(৪৫% ছাড়ে)

Out of stock

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.