এবার ভিন্ন কিছু হোক

(3 customer reviews)

প্রতিদিন একটা একঘেয়েমি চক্রে কেটে যাচ্ছে জীবনের প্রতিটি মুহূর্ত। মাঝে মাঝে আফসোস লাগে—এভাবে একটা জীবন চলতে পারে? এভাবেই কি ক্ষয়ে যাওয়ার কথা আস্ত একটা জীবন? কী পাওয়ার বদলে কী হারাচ্ছি জীবন থেকে?

জীবনে একটা বদল প্রয়োজন, একটা পরিবর্তন ভীষণ জরুরি—তা আমরা জানি। কিন্তু কীভাবে শুরু করবো? ঠিক কোথা থেকে যাত্রা করবো নতুন এক দিনের? কীভাবে মেলে ধরবো নিজের সবটুকু সম্ভাবনা? কীভাবে পেছনে ফেলে আসবো সকল ব্যর্থতা? যে অন্ধকারে হারিয়ে খুঁজে বেড়াচ্ছি নিজেকে, কীভাবে সেখানে ঘটবে আলোর স্ফুরণ?

একটা নতুন ভোরে, দখিনের জানালার পাশে বসে কিংবা পছন্দের কোনো জায়গা আর সময়-সুযোগ বুঝে খুলে বসতে পারেন ‘এবার ভিন্ন কিছু হোক’ বইটি। যে প্রশ্নগুলোর উত্তর পাবার আশায় আপনি চাতক পাখির মতো তাকিয়ে, হৃদয়ের উঠোনে যে এক পশলা ঝুম বৃষ্টির প্রতীক্ষায় আপনি গুনে চলেছেন অজস্র প্রহর, ইনশাআল্লাহ বইটি আপনাকে সেই কাঙ্ক্ষিত মুহূর্তগুলো উপহার দেবে। জীবনের এক নতুন উপাখ্যান রচনায় বইটি হতে পারে আপনার নিত্যদিনের সাথি।

আরো পড়ুন

২৩৮৳৩৪০৳(৩০% ছাড়ে)

3 reviews for এবার ভিন্ন কিছু হোক

  1. তাসনিম ফারিয়া

    আরিফ আজাদের নতুন বই – এবার ভিন্ন কিছু হোক সত্যিই পাঠকদের জন্য নতুন ভিন্ন কিছু !! সব সময় উনার নতুন লেখার জন্য মুখিয়ে থাকি। উনার সহজ সরল লজিক খুবই ভালো লাগে।

  2. নেয়ামত উল্লাহ

    আলহামদুলিল্লাহ । এবার ভিন্ন কিছু হোক বইটি অর্ডার করে ফেললাম। অপেক্ষায় আছি আরিফ আজাদ ভাইয়ের ভিন্ন কিছুর অপেক্ষায় !!

  3. Sadman (verified owner)

    আলহামদুলিল্লাহ বইটি হাতে পেয়েছি। ভালো লাগে আরিফ আজাদ ভাইয়ের বই।

Only logged in customers who have purchased this product may leave a review.