Only logged in customers who have purchased this product may leave a review.
প্রশ্নোত্তরে মহিলাদের নামায
নামায একটি মৌলিক ইবাদত, যা নারী-পুরুষ সবার জন্য ফরয। নামায মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আরকান-আহকামসহ মৌলিক বিধি-বিধান এক হলেও নামায আদায়ের পদ্ধতিতে পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে কিছু ভিন্নতা রয়েছে। এখানে প্রশ্নোত্তরের মাধ্যমে ওযূ, গোসল, পাক-নাপাক ও মহিলাদের নামায সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষেপে আলোচনা করা হয়েছে। বড় বড় গ্রন্থগুলো সংগ্রহ করে তা থেকে প্রশ্নোত্তর বের করা সবার পক্ষে সম্ভব নয় বিধায় আমাদের এই প্রচেষ্টা।
এ গ্রন্থে পরিবেশিত প্রশ্নের জবাব প্রসিদ্ধ আলেমগণের লেখা প্রামাণ্য কিতাব থেকে চয়ন করা হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য- বুরহান উদ্দীন আলী ইবনে আবু বকরের ‘হেদায়া’, উবাইদুল্লাহ ইবনে মাসঊদ ইবনে মাহমুদের ‘শরহে বেকায়া’, আবুল হাসান ইবনে আহমদ ইবনে মুহাম্মদ ইবনে জাফর আল বাগদাদীর ‘আল কুদূরী’, মাওলানা আশরাফ আলী থানবীর ‘বেহেশতী জেওর’ এবং আল্লামা মুহাম্মদ ইউসুফ লুধিয়ানাবী, শায়খ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ ইবনে বাজ, আল্লামা ইউসুফ ইসলাহী, আল্লামা আতাইয়া খামীস, মাওলানা মাহমুদুল হাসান ও বাংলাদেশের প্রখ্যাত চব্বিশজন উলামার সংকলিত দৈনন্দিন জীবনে ইসলাম ইত্যাদি। এখানে নিজেদের মনগড়া কোনো কথা বা মাসআলা লিপিবদ্ধ করা হয়নি। প্রত্যেকটি জবাবের দলীল হিসেবে প্রামাণ্য কিতাব রয়েছে।


Reviews
There are no reviews yet.