প্রশ্নোত্তরে কুরবানী ও আকীকা

আমাদের দেশের শিক্ষিত লোকদের মধ্যে ৯৫ শতাংশের অধিক হবে সাধারণ শিক্ষিত- স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি থেকে কলা, বিজ্ঞান, বাণিজ্যে পারদর্শী; কিন্তু দুঃখের সাথে বলতে হয়, বিশ্বদরবারে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হলেও মাদরাসা পড়ুয়া বা আরবী জানা লোকদের সংখ্যা একেবারেই কম। সে কারণে কুরআন-সুন্নাহর অনেক হুকুম-আহকাম সরাসরি আরবী গ্রন্থ থেকে আমরা আয়ত্ত করতে পারি না। আর তাই আমাদের মায়ের ভাষার এ ছোট্ট পুস্তিকাটিতে হাত দিলাম।
বাজারে কুরবানীর মাসাইল সংক্রান্ত ছোট্ট কয়েকটি বই আমার নজরে পড়েছে; কিন্তু সেগুলোর অধিকাংশগুলোতেই বিস্তারিত মাসআলা পাইনি। লক্ষ্য করেছি যে, কুরবানীর সাথে আকীকার মাসাআলার বহুলাংশে মিল রয়েছে। সে জন্য কুরবানীর বিষয়ের সাথে আকীকার বিষয়টিও সংযুক্ত করা হলো।
আরো উল্লেখ্য যে, আকীকাসংক্রান্ত কোনো বই-ই এখনো পর্যন্ত আমার নজরে আসেনি। আমার ধারণা, এ বিষয়টি সম্পর্কে জাতির বৃহৎ জনগোষ্ঠী অনবহিত রয়েছে। সমাজের অধিকাংশ লোকই আকীকার গুরুত্ব, ফযীলত ও উপকারিতা জানে না বলে অনুভূত হচ্ছে। এমনটি হলে অনেক কল্যাণ অর্জন থেকে আমরা বঞ্চিত হবো। আশা করি, সাধারণ শিক্ষিত জ্ঞানী-গুণী এমনকি আরবী পড়ুয়া মাদরাসা শিক্ষিত আলেম-উলামাগণও এ বই থেকে সমূহ উপকৃত হবেন ইনশাআল্লাহ এবং আমার ধারণা মতে, এটিই হয়তোবা এ বিষয়ে বাংলা ভাষায় প্রথম পুস্তিকা হতে পারে।
প্রত্যেকের ঘরেই নবজাতকেরা আসতে থাকবে এবং এ আগমনের পালা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। প্রত্যেক মুসলিম পরিবারে যদি এ একটি বই প্রত্যেকের ঘরে ঘরে থাকে এবং কুরআন-সুন্নাহর সহীহ পদ্ধতিতে আকীকার মহান সুন্নাতটি যদি তারা বাস্তবায়ন করে তাহলে মানুষ অনেক বিপদাপদ থেকে বেঁচে যাবে, স্বয়ং আল্লাহ তাকে হেফাযতে ও নিরাপদে রাখবেন তার রহমতের ছায়াতলে এবং তাদের জীবনে অফুরন্ত নিয়ামত ও কল্যাণের ফল্গুধারা প্রবাহিত হতে থাকবে ইনশাআল্লাহ তাআলা।
বইটিতে বিষয় সম্পৃক্ত খুঁটিনাটি মাসআলা-মাসাইল তুলে ধরতে চেষ্টা করেছি। এ বিষয়ে আপনার জিজ্ঞাসার প্রায় ৯০% জবাব এতে পাবেন বলে আশা করি। আবার যাতে কোনো ভুল-ত্রুটি এতে না থাকে সেজন্য সাধ্যানুযায়ী চেষ্টা করেছি। এ মহৎ কাজটিতে মক্কা মুকাররামা, মদীনা মুনাওয়ারার বিশ্ববিদ্যালয় পড়ুয়াসহ দেশের ভেতরেরও বেশ কয়েকজন বিশেষজ্ঞ আলেম, মুফতী, ডক্টর ও প্রফেসর এ বিষয়ে আমাকে সহায়তা করেছেন; সংশোধনে অবদান রেখেছেন। বিশেষ করে ড. মুহাম্মাদ সাইফুল্লাহ যিনি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফাতাওয়া ও ফিকহ শাস্ত্রে পিএইচডি করেছেন, তিনি আমাকে অনেক ক্ষেত্রে সহায়তা করেছেন। এরপরও সকল পাঠক ও শুভানুধ্যায়ীর কাছে আমার বিনীত অনুরোধ, যদি কোনো ধরনের ভুল কোথাও পাওয়া যায় তাহলে আমাকে মেহেরবানি করে অবহিত করবেন।
পৃ

আরো পড়ুন

২৮৳৪০৳(৩০% ছাড়ে)

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.