চিন্তার পরিশুদ্ধি

(11 customer reviews)

ইসলামের সোনালি ইতিহাসের দিকে তাকালেই আমরা দেখি, মুসলিমরাই ছিল পৃথিবীর বিজয়ী জাতি; তাদের হাতেই ছিল জমিনের শাসনক্ষমতা। তাদের কল্যাণে পৃথিবীবাসী দেখেছিল ইনসাফপূর্ণ শান্তিময় আবাস। ফলে ইসলামের প্রকৃত স্বরূপ ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে পথহারারা দলে দলে শামিল হচ্ছিল আল্লাহর মনোনীত দ্বীন ইসলামের ছায়াতলে।… কিন্তু আজ মুসলিমদের কী হলো?! উম্মাহর শ্রেষ্ঠ প্রজন্মের সেই সোনালি ইতিহাসের সাথে আজকের মুসলিমদের অবস্থার কেন এত ব্যবধান?! আজকের মুসলিমরা কেন এতটা দুর্বল-নতজানু হয়ে জমিনে বসবাস করছে! মুসলিমদের আজকের এই অবমাননাকর পরিস্থিতি কি এমনি এমনিই হয়েছে? না; এমনি এমনিই হয়নি; বরং তারা ভুলে গেছে তাদের আসল স্বরূপ ও স্বকীয়তা। তাদের মাঝে আজ সেই বৈশিষ্ট্যের ঝলক নেই, যা ছিল উম্মাহর শ্রেষ্ঠ প্রজন্মের মানুষগুলোর মাঝে। আজকের মুসলিমরা ভুলে বসেছে মুক্তির মূলমন্ত্র ‘লা ইলাহা ইল্লাল্লাহ’র মর্মকথা। তাদের অনেকেই আজ জানে না, এ মহান কালিমার কী দাবি। ‘লা ইলাহা ইল্লাল্লাহ’র মর্ম, ইবাদতের মর্ম, কাজা ও কদরের মর্ম, দুনিয়া ও আখিরাতের মর্ম, সভ্যতা ও পৃথিবী আবাদের মর্ম, এভাবে প্রতিটি ক্ষেত্রেই বর্তমানের মুসলিমরা উম্মাহর শ্রেষ্ঠ প্রজন্মের মানুষগুলোর মতপথ ও চিন্তাচেতনা থেকে দূরে সরে পড়েছে! বস্তুত এসব বিষয়ে আজকের মুসলিমদের বিচ্যুতির ফলেই তাদের এমন অধঃপতন।

প্রিয় পাঠক, উম্মাহর শ্রেষ্ঠ প্রজন্মের সাথে আজকের মুসলিমদের অবস্থার এমন বিশাল ব্যবধানের মূল রহস্যই উঠে এসেছে শাইখ মুহাম্মাদ কুতুবের বিখ্যাত গ্রন্থ (مفاهيم ينبغي أن تصحح)-এর পরিমার্জিত সংক্ষিপ্ত রূপ ‘চিন্তার পরিশুদ্ধি’ বইটিতে…

আরো পড়ুন

২৬০৳৩৪৭৳(২৫% ছাড়ে)

11 reviews for চিন্তার পরিশুদ্ধি

  1. আব্দুল করিম

    সাইয়্যেদ কুতুবের লেখাগুলো গভীর বিশ্লেষন ধর্মী । যা পাঠককে চিন্তার এক অনন্য উচ্চতায় আসীন করে। বইটির বিষয়বস্তু দেখে মনে হচ্ছে তা মাস্টারপিস হতে চলেছে।

  2. সাবিকুন্নাহার রুমি

    , উম্মাহর শ্রেষ্ঠ প্রজন্মের সাথে আজকের মুসলিমদের অবস্থার এমন বিশাল ব্যবধানের মূল রহস্যই উঠে এসেছে শাইখ মুহাম্মাদ কুতুবের বিখ্যাত গ্রন্থ (مفاهيم ينبغي أن تصحح)-এর পরিমার্জিত সংক্ষিপ্ত রূপ ‘চিন্তার পরিশুদ্ধি–
    কন্টেন্টের এই অংশটুকুতে পুরো বইয়ের সারমর্ম চলে এসেছে। সাইয়্যেদ কুতুবের আর যে বইগুলো এখনো পরিমার্জন ও অনুবাদ করা বাকী । সেই বইগুলো ধারাবাহিক ভাবে রুহামা থেকে। বের হওয়ার প্রত্যাশা রাখি।

  3. ismail

    মুসলিমদের চিন্তভাবনা ঠিক করতে দারুন একটি বই । অর্ডার করে ফেললাম।

  4. A B M Yahya, 143, Green road, near green Super market. Mim Monzil,

    Excellent one.

  5. Nasim

    মুসলিমদের চেতনা পরিশুদ্ধি বই এটি । আলহামদুলিল্লাহ ভালো লাগলো বইটি বাংলায় প্রকাশ পেতে দেখে ।

  6. Sakib

    অসাধারন শিপিং প্রসেস।
    আমি প্রথমে উপরথেকে দেখে ভাবছিলাম কন্যাসন্তান প্রতিপালনে ৭০০ টিপস বই দিছে আমায়।
    পরে কুরিয়ারের লোক আমায় বললো যে খুলে দেখেনতো তারপর খুলে দেখি ঠিকই আছে।
    অসাধারন বিষয়টি।
    পড়ে দেখলে আরো বুঝতে পারবো ইনশাআল্লাহ

  7. Taiyeba akhter

    Excellent.

  8. Taiyeba akhter

    Awesome.
    جزاك الله خيرا
    @writers

  9. Aminul

    ***

  10. Aminul

    I want to get it ….

  11. A Salam

    আমি এই বইটা দুই কপি কিনতে চাই

Only logged in customers who have purchased this product may leave a review.