অর্থনীতি প্যাকেজ

ব্যাংকব্যবস্থা ও টাকার গোপন রহস্য:
আপনি কি জানেন একফালি কাগজ কিভাবে এত গুরুত্বপূর্ণ হলো? অর্থনৈতিক বৈষম্য লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে কেন? আর কেনই বা উন্নত বিশ্ব এত ঋণগ্রস্থ হয়ে যাচ্ছে। প্রশ্নগুলো খুব তাত্ত্বিক এবং বিচ্ছিন্ন বলে মনে হতে পারে। অথবা মনে হতে পারে এগুলো জানা কি আমাদের খুব প্রয়োজন? আসলে প্রশ্নগুলো মোটেও বিচ্ছিন্ন কিংবা তাত্বিক নয়; সম্পূর্ণ জীবন ঘনিষ্ঠ এবং একই সুতোয় গাথা বাস্তবতা।

গোল্ড ইজ মানি:
আমেরিকান আইনজীবী, অর্থনীতিবিদ ও নিউইয়র্ক টাইমস বেস্টসেলার লেখক জেমস রিকার্ডস তার শ্বাসরুদ্ধকর বিবরণে বৈশ্বিক অর্থনীতির এমন অনেক বিষয় এখানে তুলে ধরেছেন, যা অর্থনীতির ছাত্র-শিক্ষরাও সাধারণত জানেন না, বা তাদের জানতে দেওয়া হয়না। স্বর্ণভিত্তিক মুদ্রাব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা কেন প্রয়োজন তার যৌক্তিকতা তুলে ধরার পাশাপাশি এই ধারণার বিরোধীতাকারীদের যুক্তিগুলোকে তিনি ধরে ধরে খণ্ডন করেছেন । তিনি সতর্ক করে দেখিয়েছেন যে, গত শতকে দুই-দুইবার বিশ্ব-অর্থনীতি কীভাবে ধ্বংসের মুখে পড়েছে এবং কেন এখন সেটা তৃতীয়বারের মতো ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। একজন অর্থ ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে আসন্ন সংকট মোকাবেলার জন্য কিছু কার্যকরী প্রস্তাবনাও তিনি উল্লেখ করেন, যার মধ্যে অন্যতম হচ্ছে সম্পদের কিছু অংশ স্বর্ণে প্রতিস্থাপন করে সংরক্ষণ করে রাখা।

ইসলামী ব্যাংক ভুল প্রশ্নের ভুল উত্তর:
ড. যাহিদ সিদ্দিকী অত্যন্ত গুরুত্ব দিয়ে এ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছেন। ঋণ বা বিনিয়োগের বিভিন্ন মোড কতটা ইসলামসম্মত, সে তর্ক থেকে বের হয়ে ইসলামী ব্যাংকিং এর আলোচনাকে ভাগ করেছেন তিনটি মূল প্রশ্নের আলোচনায় :
.
১) ব্যাংক মূলত কীভাবে কাজ করে, এবং একে কি আদৌ ইসলামী বানানো সম্ভব?
২) ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে কি শরীয়াহর উদ্দেশ্য অর্জন সম্ভব?
৩) ইসলামী ব্যাংকগুলো বর্তমানে যেভাবে কাজ করছে তা কি পরিপূর্ণভাবে ইসলামসম্মত?
.
গতানুগতিক আলোচনার মূল ফোকাস থাকে তৃতীয় প্রশ্নটি নিয়ে। কিন্তু ড. যাহিদ সিদ্দিকী জোর দিয়েছেন প্রথম দুটি প্রশ্নের ওপর। এবং এর মাধ্যমে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং এর ক্রিটিককে নতুন মাত্রায় সাজিয়েছেন। পাশাপাশি উত্থাপন করেছেন শক্তিশালী জ্ঞানতাত্ত্বিক ও মতাদর্শিক আপত্তি।

সুদ হারাম কর্জে হাসানাহ সমাধান :
কখনো টাকা ঋণ নিয়েছেন? কাউকে ঋণ দিয়েছেন? সুদ খেয়েছেন কখনো? সুদ দিয়েছেন? সুদ দিলে বা নিলে কি ক্ষতি হয় জানেন? এত
মানুষ সুদে জড়িয়ে পড়ছে কেন? সুদ এত ‘উপকারি’, তাহলে বাড়ছে কেন ‘দরিদ্রতা’?!
কর্জে হাসানা কী? কর্জে হাসানা দিলে কি কারো ক্ষতি হয়? কর্জে হাসানা দিলে সমাজ আর সংসারের উন্নতি কীভাবে হয়? কর্জে হাসানা দিলে
কি সমাজ সুদমুক্ত হবে? শুধু টাকা দিয়েই কর্জে হাসানা হয়, নাকি সোনা-রুপা-চাল-ডাল দিয়েও হয়? দেশে হাজার কোটি টাকার কর্জে হাসানা
ফান্ড থাকলে কী হত? দুনিয়াতে কি বড় কোনো কর্জে হাসানা ফান্ড আছে? কীভাবে কাজ করে তারা?
উত্তরগুলো বইয়ের ভেতর..

আরো পড়ুন

৮২০৳

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.