কোরআন পরিচিতি

কুরআনে পাক মানবজাতীর জন্য প্রেরিত আল্লাহ রাব্বুল আলামীনের সর্ব শ্রেষ্ঠ নেয়ামত । কুরআন পাঠ করা, কুরআন অনুধাবন করা এবং কুরআনের মর্মানুযায়ী ব্যাক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন গঠন করা আল্লাহর প্রত্যেক বন্দারই একটি পবিত্র দায়িত্ব । এই দায়িত্ব পালন করার সুফল এবং কুরআনকে অবহেলা করে অন্য কোনো জীবন দর্শন অনুসরণ করার কুফল সুস্পষ্ট ভাষায় কুরআন মজিদেই বর্ননা করা হয়েছে । কুরআন পাঠ করা এবং যথার্থরূপে কুরআনের মর্ম উপলব্ধি করার জন্য কুরআনের বিভিন্ন দিক সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা করার চেষ্টা করা উচিত । কিন্তু দুঃখের বিষয়, বাংলা ভাষায় কুরআন পাকের আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় সম্পর্কে জ্ঞানলাভ করার সুযোগ খুব বেশি নেই । বিগত ১৯৬৮ সনে কুরআন নাযিলের চৌদ্দশত বছর পূর্তি উৎসব উপলক্ষে মাসিক মদীনার একটি বিশেষ কুরআন সংখ্যা প্রকাশিত হয়েছিল উক্ত সংখ্যাটিতে দেশ-বিদেশের বহু খ্যাতনামা চিন্তাবিদ মনীষীর অত্যন্ত মূল্যবান লেখার সন্নিবেশ করা হয়েছিল । সংখ্যাটি অতি অল্প সময়ের মধ্যেই নিঃশেষিত হয়ে যায় । অসংখ্য পাঠকের আগ্রহ লক্ষ করেই ‘কুরআন সংখ্যা’ মাসিক মদীনার নির্বাচিত প্রবন্ধের সমন্বয়ে ‘কুরআন পরিচিতি’ পুস্তকটি প্রকাশ করা হয়েছে । প্রথম, দ্বিতীয়, তৃতীয় মুদ্রণ এর পর বর্তমান সংস্করণ এটি । আমরা আনন্দিত যে, বহু বিদগ্ধ পাটক, গবেষক ও শিক্ষার্থী বইটি দ্বারা উপকৃত হয়েছেন বলে আমাদিগকে জানিয়েছেন । এ জন্য আল্লাহর শুকুর আদায় করি । এই বইটি প্রকাশের মাধ্যমে আল্লাহর মহান গ্রন্থ আল-কুরআন অনুধাবনের ব্যাপারে আমাদের বিদগ্ধ পাঠকগণকে যৎসামান্য সাহায্য করতে পারলেও আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করব ।

আরো পড়ুন

৬৮৳৮৫৳(২০% ছাড়ে)

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.