স্বাগত তোমায় আলোর ভুবনে

(1 customer review)

একদিন থেমে যাবে জীবনের কোলাহল। মায়াবী এই জগৎ ছেড়ে সবাই পাড়ি জমাবে না ফেরার দেশে—জীবনের পরম গন্তব্যের উদ্দেশে। হয় জান্নাত নয় জাহান্নামই হবে ঠিকানা। কত স্পষ্ট কুরআনের ঘোষণা—‘জীবমাত্রই গ্রহণ করবে মৃত্যুর স্বাদ। কিয়ামতের দিন তোমাদের কর্মফল দেয়া হবে পূর্ণমাত্রায়। যাকে দূরে রাখা হবে জাহান্নাম থেকে এবং প্রবেশ করানো হবে জান্নাতে, সেই সফলকাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়।’ (সুরা আলে ইমরান : ১৮৫)
যেকোনো মুহূর্তে বিদায়ের ডাক এসে যেতে পারে যে কারোই। তাই আখিরাতের পাথেয় সদা প্রস্তুত রাখতে হয়। কিন্তু পার্থিব জীবনের রূপ-রস-গন্ধে সারাক্ষণ বিভোর হয়ে থাকে মানুষ। দুনিয়ার মোহে পড়ে পরকালের প্রস্তুতির কথা বেমালুম ভুলে যায় তারা। তাই মাঝে মাঝে তাদের মনে করিয়ে দিতে হয় জীবনের পরম পরিণতির কথা। শোনাতে হয় সুখময় জান্নাতের গল্প—সতর্ক করতে হয় জাহান্নামের বিভীষিকাময় অগ্নিকু- থেকে।

‘স্বাগত তোমায় আলোর ভুবনে’ গল্পে গল্পে আপনাদের মনে করিয়ে দেবে আল্লাহর আনুগত্যের কথা—রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ভালোবাসার কথা। অন্তরে জাগিয়ে তুলবে আখিরাতের অতুল স্বপ্ন—জান্নাতের অমিত সম্ভাবনা। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তুচ্ছ দুনিয়ার অসারতা। গল্পের ভেতর বিচরণ করতে গিয়ে উপলব্ধি করতে পারবেন, আপনার হৃদয়ে বাসা বেঁধেছে আল্লাহর ভয় আর পরকালের প্রস্তুতির দুর্নিবার বাসনা।

স্বাগত তোমায় আলোর ভুবনে বইটির ফ্রি পিডিএফ অফিসিয়ালি অনুমোদিত নয়।
স্বাগত তোমায় আলোর ভুবনে বইটি পড়ে রিভিউ সেকশনে রিভিউ দিয়ে অপরকে উৎসাহিত করুন।

আরো পড়ুন

১৮০৳২৪০৳(২৫% ছাড়ে)

1 review for স্বাগত তোমায় আলোর ভুবনে

  1. umayer

    হিদায়াত খুবই সেনসিটিভ একটি ব্যাপার, যারা হিদায়াত প্রাপ্ত হয় বা সেই পথের যাত্রী তাদের ঈমান যে সবসময় একই থাকে তেমন টা না , কখনো কখনো তারাও ফিরে যায় সেই অতীতের চিন্তায়, কখনো তারা চোখের সামনে চলমান ফিতনা দেখে হতাশা গ্রস্থ হয়ে পড়ে, মাঝে মাঝে কল্পনার মাঝেও সেই স্মৃতি বয়ে বেড়ায়, হয়ত ইচ্ছা করে সেই কল্পনায় নিজেকে আবার তুলে ধরি…..
    কিন্তু তাতে তো আমরা ঈমান হারা হয়ে যাবো, মহান সত্বা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবে, দুনিয়ার তুচ্ছ বিষয়েরর জন্য।
    এ সব বিষয় আমাদের ভাবিয়ে তোলে,মন অস্থির হয়ে উঠে,কি করব বুঝে উঠতে পারি না!! এমন অবস্থায় বই হতে পারে আপনার ঈমান জাগিয়ে তোলার মাধ্যম! আর যদি হয়
    📖স্বাগত তোমায় আলোর ভুবনে📖 বই তাহলে তো কথাই নেই!! এমনই কিছু গল্প নিয়ে বইটি লেখা যা আপনার হৃদয়ে নাড়া দিতে বাধ্য।
    এভাবে একটু একটু করে বাড়তে থাকবে ঈমান, একটু একটু করে আবার গভীর হবে ভালবাসা!!

Only logged in customers who have purchased this product may leave a review.