2 reviews for আদর্শ মুসলিম
Only logged in customers who have purchased this product may leave a review.
জীবনের প্রতিটি মুহূর্ত একরকম অতিবাহিত হয় না। কখনো হাসি-আনন্দ, কখনো দুঃখ-বেদনা—এটাই জীবনের বাস্তবতা। তবে মুমিনের প্রতিটি মুহূর্তই কল্যাণকর, যদি সে সবর ও শোকরের গুণে গুণান্বিত হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন :
عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ، إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ، وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ، إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ، فَكَانَ خَيْرًا لَهُ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ، صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ
‘মুমিনের বিষয়টি খুবই বিস্ময়কর। তার সব বিষয়ই কল্যাণকর। মুমিন ব্যতীত কারও জন্য এমনটা হয় না। যদি সে সুখে থাকে, তবে শোকর করে। ফলে এটি তার জন্য কল্যাণকর হয়। আর যদি দুঃখে থাকে, তখন সবর করে। ফলে এটিও তার জন্য কল্যাণকর হয়।’ (সহিহু মুসলিম : ২৯৯৯)
আদর্শ মুসলিম বইটির ফ্রি পিডিএফ অফিসিয়ালি অনুমোদিত নয়।
আদর্শ মুসলিম বইটি পড়ে রিভিউ সেকশনে রিভিউ দিয়ে অপরকে উৎসাহিত করুন।
Only logged in customers who have purchased this product may leave a review.
umor –
আদর্শ মুসলিম তিনিই, যিনি সবার অনুসরণযোগ্য। ইসলামী জীবন ব্যবস্থায় যিনি হবেন অন্য সবার অনুসৃত। নিজের পথচলা হবে সম্পূর্ণ ইসলামী শরীআর মাপকাঠি মেনে, আর অন্যরা মাপকাঠি মেনে চলবে তাকে। তাকেই বলা হয় আদর্শ মুসলিম, যার চলনে-বলনে খুঁজে পাওয়া যায় ইসলামি আদর্শের রূপরেখা।
তবে এমন একজন মানুষ হওয়া কী খুব সহজ? আমরা ক’জন আছি আমাদের এই যমানায় এমন আদর্শ হওয়ার যোগ্য? তাই বলে কী ইসলাম আমাদের ব্যক্তিজীবন গঠনের রূপরেখা বলে দেয়নি? ইসলাম বলেছে, তবে আমাদের আত্মভোলা মন তাতে কান দেয়নি। ইসলামের বলে দেয়া রুপরেখা এবং আমাদের বাস্তব জীবনচিত্রে আজ হাজার মাইলের তফাৎ। প্রতিজন ‘অন্য’ মিলেই একটি সমাজ গঠিত হয়। তাই আমরা প্রতিজন যদি ব্যক্তিজীবনে ইসলামি আদর্শের বাস্তবায়ন ঘটানোর দৃঢ়প্রতিজ্ঞা করি তবেই আমাদের সমাজগুলো আদর্শিক সমাজে রূপ নিতে পারে। তাহলে আমরা দেখতে পাব ইসলামের সোনালী অতীতের এক বাস্তবচিত্র। আমাদের এই নোংরা সমাজটাও রূপান্তর হতে পারে জান্নাতসদৃশ শান্তির পরিবেশে।
সবাই অবশ্য একথা স্বীকার করে যে, জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামি জীবনব্যবস্থার সঠিক বাস্তবায়ন ঘটাতে পারলে ব্যক্তিক, সামাজিক,রাষ্ট্রীয় শান্তি আসাতে কোনো সংশয় নেই। তবে কিভাবে চলতে হবে ইসলামের পথে? কিভাবে আসতে হবে শান্তির পথে? ইসলামের আলোকে একজন আদর্শ মুসলিমের পরিচয় কেমন হবে, এ বিষয়টি স্পষ্ট করার লক্ষ্যেই সিরিয়ার প্রখ্যাত শাইখ ড. মুহাম্মাদ আলি হাশিমি রহ. মুসলমানদের জীবনসংশ্লিষ্ট বিভিন্ন আয়াত, হাদিস ও আসারের আলোকে রচনা করেছেন বৃহৎ কলেবরের গ্রন্থ ‘শাখসিয়্যাতুল মুসলিম’ বা ‘আদর্শ মুসলিম’। বইটি মুসলিম সমাজের বর্তমান চিত্র পরিবর্তন করতে বড় ভূমিকা রাখতে সক্ষম হবে ইনশাআল্লাহ!।
বর্তমান সময়ে আমরা দ্বীন নিয়ে এক বিষয়ে বাড়াবাড়ি করি তো আরেক বিষয়ে করি ছাড়াছাড়ি। কেউ একাগ্রতার সাথে নামাজ পড়েও মসজিদের দরজাটা পেরিয়েই শুরু করে দেয় অন্যের দোষচর্চা।কেউ ঘরের বাইরে ভালো আচরণের প্রসিদ্ধি অর্জন করতে পারলেও পরিবারে আচরণের ক্ষেত্রে হয় বিচ্যুতির শিকার। কেউ সাধারণদের সাথে সুসম্পর্ক রাখলেও আত্মীয় স্বজনের সাথে পারে না সুসম্পর্ক বজায় রেখে চলতে। বইটি আপনাকে এমন সব ডাবল স্ট্যান্ডার্ড অভ্যাস ও আচরণগুলোকে সামঞ্জস্যপূর্ণ করতে শিখাবে।
Fuad Mokaddes –
বইটির কভার কালো হওয়ায় খুব সহজের নোংরা হয়ে যায়
জ্যাকেট থাকলে ভালো হতো