আলো হাতে আঁধার পথে

(1 customer review)

আমরা সবাই মুসাফির। জীবনের স্বল্পদৈর্ঘ্য সাঁকো বেয়ে নিজেদের অজান্তেই আমরা হেঁটে যাচ্ছি অন্ধকার কবরের দিকে। কবর আখিরাতের প্রথম মনজিল। আর মৃত্যু কবরের প্রবেশদ্বার। প্রতি মুহূর্তেই আমরা পা পা করে এগিয়ে চলছি এই রহস্যময় ফটকের দিকে। কেউ জানে না কার জীবন-সাঁকো কতটুকু দীর্ঘ। বড় অদ্ভুত এই জীবন! বড় নিষ্ঠুর মায়াভরা এই জগৎ! কখন কার ডাক এসে যায় কে জানে?

কিন্তু মৃত্যুর ফটক পেরিয়ে গেলেই তো আঁধার… সে এক অনিঃশেষ আঁধার। এরপর পথ তো আরও দীর্ঘ, আরও কঠিন আরও দুর্গম। সেই কবরের সুওয়াল-জওয়াব, ভয়ানক আজাব, হাশরের বিভীষিকা, পুলসিরাতের ভয়াল সেতু…!
ভাই আমার, এই আঁধার পথের আলো আছে তো আপনার হাতে? এই দীর্ঘ দুর্গম পথের পাথেয় সংগ্রহ করা হচ্ছে তো? দুনিয়ার ধোঁকায় পড়ে অন্তহীন এই আঁধার, নিঃসীম এই বিভীষিকার কথা ভুলে যাননি তো? জীবনের এই পরম সাফল্য ও ব্যর্থতার হিসেব আপনার এলোমেলো হয়ে যাচ্ছে না তো?

আপনাকে এই প্রশ্নগুলো বারবার স্মরণ করিয়ে দিতে, অনাগত জীবনের আঁধারে আপনার হাতে আলো তুলে দিতে, আখিরাতের সফরের পাথেয় জোগাতে আমরা আপনার জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি রিমাইন্ডার, আমাদের সবার প্রিয় শাইখ খালিদ আর-রাশিদের হৃদয়নিঃসৃত বক্তৃতামালার একটি অনুপম সংকলন ‘আলো হাতে আঁধার পথে’। লক্ষ লক্ষ আরব-যুবকের হৃদয়ে ঝড়-তোলা এই অনবদ্য আহ্বান আশা করি আপনার মনেও দোলা দিয়ে যাবে।

আলো হাতে আঁধার পথে বইটির ফ্রি পিডিএফ অফিসিয়ালি অনুমোদিত নয়।
আলো হাতে আঁধার পথে বইটি পড়ে রিভিউ সেকশনে রিভিউ দিয়ে অপরকে উৎসাহিত করুন।

আরো পড়ুন

৩৯৫৳৫২৭৳(২৫% ছাড়ে)

1 review for আলো হাতে আঁধার পথে

  1. anis

    ইমাম ইবনুল কাইয়্যিম (রহ) হুরের বর্ণনা দিতে গিয়ে বলেন..দুনিয়ার এই জীবন তো ক্ষনিকের। সুতরাং জান্নাতের নব্বধূদের গুণাগুণ শোনো এবং নিজের জন্য নির্বাচন করো তাদের, যাদের গালগুলো রক্তিম বর্ণের, সামনের দাতগুলো মুক্তাদানার মতো, চোখগুলো কালো, চোখের পাতাগুলো পরিপাটি: হাসলে দাতগুলো থেকে যেনো বিজলি চমকায় এবং (তাতে) প্রাসাদের দেয়াল ও ছাদ আলোকিত হয়ে যায়, যারা টগবগে পূর্ণ যৌবনা, যাদের ঘাড়গুলো লম্বা, শুভ্র ও সুন্দর নিখুঁত অবয়বের অধিকারিণী, যাদের মাঝে অপছন্দের কিছুই নেই, যাদের ঘ্রাণ মিশকের ন্যায়, যারা প্রত্যেকে বৈচিত্র্য সৌন্দর্যের অধিকারিণী, যাদের রং ইয়াকুত ও মারজান পাথরের মতো, যাদের কথা ও সুরের লাহরি হৃদয়কে মোহিতকারী।
    বই: আলো হাতে আধার পথে
    পৃষ্ঠা: ৩১০

Only logged in customers who have purchased this product may leave a review.