সিরাত প্যাকেজ (রুহামা পাবলিকেশন)

যেমন ছিলেন তিনি ﷺ -১/২

রাসুলুল্লাহ ﷺ-এর পবিত্র সিরাত মানবজীবনের সর্বোৎকৃষ্ট নমুনা—অনুকরণীয় জীবনাদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে অধিষ্ঠিত করেছেন সুমহান চরিত্রে। অনুপম শিষ্টাচারে সাজিয়েছেন তাঁর পবিত্র জীবনকে। তাঁর দেখানো পথেই রয়েছে জীবনের পরম সফলতা। যারা আল্লাহকে পেতে চায় আর সাফল্যের প্রত্যাশা রাখে অনন্ত জীবনে, তিনিই তাদের অদ্বিতীয় পথপ্রদর্শক—আসমানি রাহবার। তাই বিস্তৃত পরিসরে রাসুলুল্লাহ ﷺ-এর সিরাত অধ্যয়ন এবং বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে তাঁর আচরণবিধি সম্পর্কে সম্যক জ্ঞানার্জন আমাদের জন্য আবশ্যক; যাতে সঠিকভাবে আমরা তাঁর অনুসরণ করতে পারি। প্রিয় পাঠক, কেমন ছিল বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে রাসুলুল্লাহ ﷺ-এর আচরণবিধি—জানতে পড়–ন অনন্যসাধারণ এই গ্রন্থটি…

উসওয়াতুন হাসানাহ

আল্লাহর রাসুলের জীবনীতে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তিনি উসওয়াতুন হাসানাহ। তিনি কুদওয়াতুন রাফিআহ। পদে পদে তার অনুসরণের মাঝেই রয়েছে শান্তি এবং মুক্তি। তার জীবনী নিয়ে রচিত হয়েছে কত শত গ্রন্থ, যার সঠিক হিসেব উদ্ঘাটন করা রীতিমতো সাধ্যাতীত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমন কোনো দিন খুঁজে পাওয়া হয়তো দায় হবে, যেদিন পৃথিবীর কোথাও না কোথাও থেকে তাকে নিয়ে কোনো গ্রন্থ রচিত হয়নি। এত এত সিরাতগ্রন্থের সুবিশাল ভাণ্ডারে তার জীবনকে শিক্ষণীয়রূপে উপস্থাপন করা হয়েছে খুব কম গ্রন্থে। বক্ষ্যমাণ গ্রন্থের অনন্য বৈশিষ্ট্য হলো, এতে শুধুই তার জীবনীকে বিশুদ্ধ রূপে উল্লেখ করেই ক্ষান্তি দেওয়া হয়নি; বরং প্রতিটি ঘটনা থেকে পরম যতনে বের করে আনা হয়েছে গুরুত্বপূর্ণ সব শিক্ষা; শুধু শিক্ষাই তো নয়, একজন সত্যসন্ধানী মুমিনের জীবন পথের পাথেয়। গ্রন্থের কলেবরকেও সব শ্রেণির পাঠকের কথা বিবেচনা করে ছোট রাখা হয়েছে। প্রিয় পাঠক, আসুন, সিরাতের এই সরোবরে অবগাহন করি, নববি দীপাধার থেকে আলো সংগ্রহ করে জীবনকে করে তুলি আলোকিত।

আরো পড়ুন

১,২৭৫৳১,৭০০৳(২৫% ছাড়ে)

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.