পরিবার প্যাকেজ (রুহামা পাবলিকেশন)

আদর্শ পরিবার গঠনে ৪০টি উপদেশ

একজন মানুষ যত বিত্তবানই হোক না কেন, তার পরিবার যদি সুশৃঙ্খল ও গোছালো না হয়, ব্যক্তিগতভাবে সে প্রকৃত প্রশান্তি লাভ করতে পারে না। যখন পরিবারের সদস্যদের মাঝে সুসম্পর্ক বজায় থাকবে এবং তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল হবে, তখনই তো অনুভূত হবে সুখ আর প্রশান্তি। কত মানুষের অভিযোগ- ঘরে গিয়ে একটু শান্তিতে ঘুমোতে পারি না। সবার মাঝে কেমন জানি অস্থিরতা। চাওয়া-পাওয়ার অভিযোগ-অনুযোগ শুনতে শুনতেই হাঁপিয়ে ওঠার অবস্থা! কিন্তু কেন এমন হয়? আসলে আমরা অনেকটা আন্তকেন্দ্রিক চিন্তায় ডুবে থাকি। পরিবার কীভাবে সুন্দর ও সুশৃঙ্খল হবে, এ বিষয়গুলোর প্রতি তেমন লক্ষই করা হয় না। এর ফলে আমাদের পারিবারিক জীবনে অনেক অনাকাক্সিক্ষত ভোগান্তির সম্মুখীন হতে হয়। কীভাবে আমাদের পরিবার হতে পারে একটি আদর্শ পরিবার, আর আমরা লাভ করতে পারব পারিবারিক সুখ-শান্তি, এ বইয়ে রয়েছে এমনই ৪০টি উত্তম উপদেশ।

মুহাম্মাদ ﷺ একজন আদর্শ স্বামী

বহুদিনের প্রেম-ভালোবাসা…। স্বামী-স্ত্রী দুজন দুজনকে পছন্দ করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। কিন্তু সহসা পছন্দের মানুষটি হয়ে গেল একে অপরের জীবন দুর্বিষহ হয়ে ওঠার কারণ। আজ কেউ কাউকে সইতে পারছে না। একই ছাদের নিচে দুজনের বসবাস করা অসম্ভব ব্যাপার! অতঃপর ঘটে বিচ্ছেদ। শুধু তা-ই নয়, কোথাও স্বামীর হাতে স্ত্রী হয় নৃশংস খুনের শিকার। স্ত্রীও স্বামীকে খুন করেছে, এমন খবরও নিউজে আসছে। কিন্তু কেন? এত ভালোবাসার মানুষদুটি সহসা কেন এমনই শত্রু হয়ে গেল? কারণ অবশ্যই আছে। আজকের স্বামী-স্ত্রীরা তাদের দাম্পত্য জীবন সাজাচ্ছে পাশ্চাত্যের অনুকরণে। ফলে পরিণতি যা হবার, তা-ই হচ্ছে। প্রকৃতপক্ষে স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবন কেমন হওয়া উচিত, কীভাবে একজন স্বামী প্রেম-প্রীতি, মমতা-ভালোবাসায় নিজ স্ত্রীকে জীবনসঙ্গিনীরূপে আগলে রাখবে—জানতে অবশ্যই পড়–ন, ‘মুহাম্মাদ ﷺ একজন আদর্শ স্বামী’ নামক অনবদ্য এ গ্রন্থটি…

পারিবারিক বিপর্যয়ের কারণ ও প্রতিকার

পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়লে আমরা খুব পেরেশান হই। তার চিকিৎসার জন্য কত ডাক্তারের দ্বারস্থ হই। ততক্ষণ পর্যন্ত স্বস্তি লাভ করতে পারি না, যতক্ষণ না সে সুস্থ হয়। কিন্তু আমাদের পরিবারের সদস্যরা যে আল্লাহর নাফরমানিতে ডুবে থেকে নিজেদের জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, এ ব্যাপারে কি কখনো আমরা চিন্তিত হই? কখনো একবারও কি ভেবে দেখি—আমার মা, বোন, মেয়ে, পরিবারের সদস্যরা ওপারের কোন আবাসের বাসিন্দা হতে চলছে? বস্তুত, আমরা যদি সত্যিই ভাবতাম, তাহলে আমাদের পবিবারগুলো গুনাহের আসরে সরগরম থাকত না; আমাদের ঘর থেকে ভেসে আসত না গান-বাজনার আওয়াজ; চোখে পড়ত না নারীদের যত্রতত্র অবাধ ঘুরে বেড়ানোর দৃশ্য। হে ভাই, আমাদের পারিবারিক বিপর্যয়ের জন্য কি আমরা নিজেরাই দায়ী নই?…

আরো পড়ুন

২৫৭৳৩৪৩৳(২৫% ছাড়ে)

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.