Only logged in customers who have purchased this product may leave a review.
দুঃখের পরে সুখ
মুহাম্মাদ ইবনু আমর থেকে বর্ণিত, আম্বাসা ইবনু সাঈদ বলেন, আমরা উমর ইবনু আবদুল আযীয রাহিমাহুল্লাহ-এর কাছে তাকে বিদায় জানাতে গেলাম। বিদায় জানিয়ে যখন চলে আসছি তখন তিনি দুইবার ‘আম্বাসা’ বলে ডাক দিলেন। আমি ফিরে আবার তাঁর কাছে গেলে তিনি আমাকে বললেন, ‘বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে। কারণ, তুমি যত সুখেই থাকো না কেন, মৃত্যুর স্মরণ তোমার ভেতর দুঃখের আবেশ জাগাবে। এমনিভাবে তুমি যত দুঃখেই থাকো না কেন, তা তোমার ভেতর সুখের আবেশ জাগাবে।’দুঃখকে আমরা সবাই অপছন্দ করি, সুখই আমরা কামনা করি। কিন্তু বাস্তবতা হচ্ছে দুখ আসেই সুখকে আনন্দময় করতে। যে জীবনে দুঃখ বলে কিছু নেই, সেই জীবনের সুখের কোনো স্বাদ নেই। বিতৃষ্ণার।দুখে ভরা এই পৃথিবীতে কীভাবে আপনি সুখের সাথে পার করে দিতে পারবেন, হাজারোর প্রেসারর মাঝে কীভাবে আপনি বিনম্রচিত্তে দুনিয়াটা কাটাবেন, সেই দিকনির্দেশনা পূর্ববর্তীদের জীবনী থেকে সংকলন করা হয়েছে বক্ষ্যমাণ বইটিতে।


Reviews
There are no reviews yet.