Only logged in customers who have purchased this product may leave a review.
উপমহাদেশে মিশনারি আগ্রাসন : উলামায়ে হিন্দের প্রতিরোধ
পৃষ্ঠা : 720, সংস্করণ : 1st Edition, ভাষা : বাংলা
প্রকাশিতব্য তারিখ : 10 July 2026
এই বইটি মূলত পর্তুগিজ আমল থেকে শুরু করে মোঘল সম্রাট আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং আলমগীরের (আওরঙ্গজেব) রাজত্বকাল পর্যন্ত রাজদরবারগুলোতে ইউরোপীয় মিশনারিদের গোপন তৎপরতার দলিল। তৎকালীন সময়ে ফিরিঙ্গি মিশনারিরা কেবল ধর্মের বাণী নিয়েই আসেনি, বরং রূপসী নারী এবং রাজকীয় প্রলোভনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে হিন্দুস্তানে খ্রিস্টধর্মের বিস্তার ঘটাতে চেয়েছিল। এমনকি ১৮৫৭ সালের মহাবিদ্রোহের ক্রান্তিলগ্নেও এক শ্রেণীর লোভী ভারতীয় কীভাবে সামান্য চাকুরির লালসায় নিজের দেশ ও ধর্মের সাথে বেইমানি করে ব্রিটিশদের প্রতি আনুগত্য দেখিয়েছিল, তার প্রামাণ্য ইতিহাস এই বইটিতে তুলে ধরা হয়েছে।
আজকের মুসলিম সমাজ যখন এই ঐতিহাসিক সত্য ও ষড়যন্ত্রের ব্যাপারে সম্পূর্ণ অসচেতন, ঠিক তখনই এই বইটি চোখ খুলে দেওয়ার মতো আকর গ্রন্থ হিসেবে হাজির হয়েছে। এই বইয়ে মিশনারি আগ্রাসনের বিবরণের পাশাপাশি বুক চিতিয়ে লড়াই করা নির্ভীক ওলামায়ে কেরামের প্রতিরোধের বীরত্বগাথাও বর্ণনা করা হয়েছে। যাঁরা প্রতিটি যুগে এই অপশক্তির বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক ও বাস্তবমুখী লড়াই চালিয়ে গেছেন। তৎকালীন ব্রিটিশ ও ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির কূটকৌশল, রাজনৈতিক চক্রান্ত এবং ধর্মীয় আগ্রাসনের ভেতরের রূপ ও মুখোশ উন্মোচনে এই বইটি পাঠককে ইতিহাসের এক নতুন দিগন্তে নিয়ে যাবে।


Reviews
There are no reviews yet.