মিস্টিরিয়াস মুসা

রমিজ আলী। নিজের বিয়ের দিন আরজ আলী মাতুব্বরের এক গুচ্ছ বই উপহার হিসাবে পায়। এই বইসমূহ পড়েই তার মাথা বিগড়ে যায়। বইয়ে উল্লেখিত বিভিন্ন সংশয়ের জবাব জানার জন্য রমিজ ছুটে যায় এর কাছে, ওর কাছে। কিন্তু কোথাও সে সঠিক উত্তর খুঁজে পায় না। উপরন্তু সবাই তাকে নাস্তিক মুরতাদ বলে ধিক্কার দিতে থাকে! ক্যান্সার নামক জটিল রোগে রমিজ মৃত্যুবরণ করে।
.
মুসা আহমাদ, রমিজ আলীর একমাত্র সন্তান। পিতার রেখে যাওয়া ডায়েরি যার জীবনের গতি-প্রকৃতি নির্ধারণ করে দেয়। পিতার আদেশ উপদেশ অনুসরণ করতে গিয়ে অল্প বয়সেই যে সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে শিখে যায়। তার পিতা যেসব প্রশ্নের উত্তর জানার জন্য এদিক সেদিক ছুটাছুটি করেও কোন সমাধান খুঁজে পায়নি, সেসব প্রশ্নের জবাব আজ মুসার নখদর্পণে!
.
টগবগে এক তরুণ যুবকের নাম মুসা আহমাদ। সে অবিশ্বাসীদের সকল বাধা ভেঙে তছনছ করে ছুটে চলছে অবিরাম। মিথ্যা ও কুসংস্কারের বিরুদ্ধে অপরাজেয় এক যোদ্ধার কাহিনী নিয়ে রচিত গ্রন্থ মিস্টিরিয়াস মুসা। বই নিজে পড়ুন, অন্যকেও পড়তে দিন।

আরো পড়ুন

১৭২৳২৬৫৳(৩৫% ছাড়ে)

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.