আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব

বিংশ শতাব্দীর মুজাদ্দিদ, ইসলামী রেনেসাঁর অন্যতম সিপাহসালার, বিশ্বের শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদুদী (রহঃ)-এর ওপর আমাদের দেশের কিছু আলিমের নানান অভিযোগ রয়েছে। মরহুম মাওলানার কিছু মতবিরোধপূর্ণ মাস‌আলাকে কেন্দ্র করে, কোনো কোনো ক্ষেত্রে তাঁর ওপর মারাত্মক মিথ্যা অপবাদ দিয়ে তাঁর বিরুদ্ধে ফাসিক, পথভ্রষ্ট, কাদিয়ানী, শিয়া এমনকি কাফের বলেও ফত‌ওয়া দেওয়া হচ্ছে। কান কথার ওপর নির্ভর করে অথবা ভুল বুঝাবুঝিতে লিপ্ত হয়ে এদেশের উচ্চপর্যায়ের আলিমগণ যখন এইরকম ফত‌ওয়া দেন তখন মাওলানা মওদুদীর প্রতি সুধারণা পোষণকারী ব্যক্তিরাও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান।
তাই সত্যান্বেষী ব্যক্তিদেরকে সত্যটা অবগত করার জন্য এবং আলিমদের মধ্যকার ভুল বোঝাবুঝি দূর করে মুসলমানদেরকে একই প্লাটফর্মে নিয়ে আসার জন্য সিলেটের তরুণ গবেষক “আসলাম হোসাইন” মাওলানা মওদূদীর বিরুদ্ধে আনীত অভিযোগের জবাব নিয়ে “আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব” বইটি প্রকাশ করেন।

প্রায় 45টি অভিযোগ ও অপবাদের জবাব সংবলিত বইটি ইতোমধ্যে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে এবং ব্যাপক সাড়া জাগিয়েছে। বইটি সম্পাদনা করেছেন বাংলাদেশের দুজন প্রখ্যাত আলিম ও দায়ী।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা সাইয়েদ কামাল উদ্দিন জাফরি ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়েখ ডঃ আবুল কালাম আজাদ বাশার (হাফিঃ)।
পান্ডুলিপি দেখে সাইয়েদ কামাল উদ্দিন জাফরী (হাফিঃ) বলেছিলেন, “সাইয়েদ আবুল আলা মওদুদীর বিরুদ্ধে আনীত অভিযোগের জবাব নিয়ে আরো অনেক ব‌ই রচিত হয়েছে কিন্তু এইরকম একটি দলিলভিত্তিক ও গবেষণাধর্মী বই এই পর্যন্ত আমি দেখিনি।

বইটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে-
অনুপম উদাহরণ, অকাট্য যুক্তি, ইতিহাসের উপস্থিতি, অাকর্ষণীয় উপস্থাপন শৈলী , ভাষার মাধুর্য ও শালীনতা, কোরঅান-হাদিসের দলিল উপস্থাপনা, বিভিন্ন ঘটনা ও অনুঘটনার সরল উপস্থিতি অার সবচেয়ে বড়ো কথা হলো, প্রত্যেকটা বিষয়ের রেফারেন্স প্রদান।

বইটি কেবল মুসলমানদের ভুল ভাঙ্গানোর জন্য তৈরি, কাউকে ছোটো বা হেয় করার জন্য নয়। তাই বইটি সংগ্রহ করলে অনেক অজানা প্রশ্নের সদুত্তর মিলবে আশা করি এবং বাংলাভাষী মুসলিম উম্মাহকে সকল ভেদাভেদ দূর করে ঐক্যের প্লাটফর্মে নিয়ে আসতে ব‌ইটি অসামান্য অবদান রাখবে ইনশাআল্লাহ।

আরো পড়ুন

২৯৮৳৩৫০৳(১৫% ছাড়ে)

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.