হেযবুত তওহীদ

“হেযবুত তওহীদ” বইটি সম্পর্কে

শাইখুল হাদীস আল্লামা হাফেয জুনায়েদ বাবুনগরী হাফিযাহুল্লাহর
মূল্যবান দোয়া ও অভিমত

نحمده ونصلي على رسوله الكريم، اما بعد

আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ভ্রান্ত মতাদর্শ প্রচার-প্রসারের মাধ্যমে মুসলমানদের ঈমান-আকিদা বিনষ্ট করে জাহান্নামি বানানোর জন্য পৃথিবীর সূচনালগ্ন থেকেই বিভিন্ন ভ্রান্ত দলের আত্মপ্রকাশ ঘটেছে।

নবী-রাসূলগণের পর ওরাসাতুল আম্বিয়া উলামায়ে কিরাম যুগে যুগে সমস্ত বাতিলের ভ্রান্ত মতাদর্শের খণ্ডন করে ইসলামের বিধান তুলে ধরে মুসলিম উম্মাহর ঈমান-আকিদা রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে আসছেন। সরলমনা সাধারণ মুসলমানদের ঈমান-আকিদা ধ্বংস করতে প্রতিযুগে বহু ফিতনার আত্মপ্রকাশ ঘটেছে। শিয়া, কাদিয়ানি, বেরলভিসহ সকল ফিতনার মূল টার্গেট হলো—মুসলমানদের ঈমান ধ্বংস করা।

বর্তমান সময়ে মাথাচড়া দিয়ে ওঠা ঈমান বিধ্বংসী নব্য ফিতনা হলো ‘হেযবুত তওহীদ।’ ইহুদি-খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবয়ানকারী ‘হেযবুত তওহীদ’ বর্তমান সময়ের সবচেয়ে ভয়ংকর ঈমান বিধ্বংসী ফিতনা। তাদের আকিদা-বিশ্বাসসমূহ আদিল্লায়ে আরবায়া তথা কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের আলোকে যাচাই করলে সুস্পষ্ট বুঝা যায়, হেযবুত তওহীদ আগাগোড়া গোমরাহ ও ভ্রান্ত। তাদের লিখিত বই-পুস্তক, লিফলেট এবং অনলাইনের ভিডিও বক্তব্যসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে আমার স্নেহের মাহদি হাসান কাসেমি ‘হেযবুত তওহীদ (পরিচয় | ভ্রান্ত মতবাদ | অপনোদন)’ নামক একটি মূল্যবান পুস্তিকা রচনা করেছেন। পুস্তিকাটির বিভিন্ন অংশ আমি শুনেছি। তরুণ লেখক তার পুস্তিকায় ভ্রান্ত দল হেযবুত তওহীদের পরিচয়-মতবাদ তুলে ধরে দলিল-প্রমাণের আলোকে তা খণ্ডন করে শারঈ দায়িত্ব পালন করেছেন। আশা করি পুস্তিকাটি দ্বারা সাধারণ মুসলমান ব্যাপকভাবে উপকৃত হবেন।

আরো পড়ুন

৮৪৳১২০৳(৩০% ছাড়ে)

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.