আমি ফিরে এসেছি হে প্রভু

দ্বীনি ভাই-বোন তৈরির একটা জগৎ বা প্লাটফর্ম রয়েছে। যে জগত বা প্লাটফর্মে দ্বীনি ভাই-বোনের আনাগোনাটা একটু বেশিই হয়। বলা চলে দ্বীনি ভাই-বোনের উৎপত্তিস্থল। সে প্লাটফর্মের নামই হলো ফেইসবুক। ফেইসবুক থেকেই শুরু হয় দ্বীনি ভাই-বোনের পথযাত্রা। প্রথম টুংটাং মেসেজ। এরপর হাই-হ্যালো। এরপর চ্যাটিং অব্যাহত রাখার জন্য জায়েজ প্রক্রিয়া শুরু হয়। নিজেদের জায়েজ করতে ইসলামের নতুন ধারা প্রণয়ন করা হয়। সেই নতুন ধারার নাম হয়; আমরা দ্বীনি ভাই-বোন। এর কিছুদিন পর দ্বীনি ভাই-বোন রূপ নেয় ফ্রেন্ডে। তারপর তা গড়ায় ভালোবাসায়। এরপর শুরু হয় ফেইসবুকে সংসার, বাচ্চাকাচ্চা। বাচ্চাকাচ্চাকে কোন স্কুল-কলেজে পড়াবে সেই প্রোগ্রাম। এরপর হয় বিচ্ছেদ। এভাবেই সমাপ্ত হয় দ্বীনি ভাই-বোন নামক পূর্ণদৈর্ঘ্য ইতিহাস। এটাই হলো দ্বীনি ভাই-বোন। দ্বীনের নামে কিছুদিন করে গেল চরম ভণ্ডামি। যে ভণ্ডামি কেবল আড়ালেই থেকে গেল। এই হলো আমাদের সমাজের কতক দ্বীনি ভাই-বোনের নমুনা।

আরো পড়ুন

১৪৮৳১৯৮৳(২৫% ছাড়ে)

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.