বিষয়ভিত্তিক কুরআন ও হাদিস

পৃষ্ঠা : 304, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published,2026, ভাষা : বাংলা

আজ থেকে ৫০ বছর আগে কিংবা আজ থেকে ৫০ বছর পরে যদি একই ব্যক্তিকে কুরআন ও হাদিসের একটি সংকলন করতে বলা হতো বা হয়, দেখবেন একই ব্যক্তির সেই সংকলনের বিন্যাস, সংকলন, উপস্থাপনা একেবারেই ভিন্ন। কারণ জেনারেশন থেকে জেনারেশনে মানুষের জিজ্ঞাসা, কৌতূহল, জানা বা পড়ার বৈচিত্র তৈরি হয়। এই প্রজন্মের একজন মুসলিমের কুরআন বা রাসূলের হাদিসের কাছে যে জিজ্ঞাসা, সেটা গত এক বা দুই প্রজন্ম আগের একজন মুসলিমের জিজ্ঞাসা থেকে আলাদা। কারণ মানুষের জানতে চাওয়ার এই ধরণ তৈরি হয় তার আশেপাশে যা কিছু ঘটছে তার ভিত্তিতে। আর এজন্য কুরআন ও হাদিসের সংকলন প্রত্যেক জেনারেশনেই একটি প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক পুস্তক। সুবহানআল্লাহ! এই একই কুরআন ও সুন্নাহ প্রত্যেক জেনারেশনের, প্রত্যেক জিজ্ঞাসা আর কৌতূহলের জবাব দিতেও সক্ষম।

অন্যদিকে আমাদের জীবন যাপন পদ্ধতি আর ব্যস্ততার মাঝে একজন সাধারণ মানুষের পক্ষে কুরআন ও হাদিসের সব কিতাব ঘেঁটে ইসলামের প্রয়োজনীয় ইলমটুকু একত্রিত করাও প্রায় অসম্ভব। এজন্য দরকার একটি সংকলন যেখানে একজন মুসলিমের জন্য যা কিছু জানা জরুরি সেগুলো তার জিজ্ঞাসা আর কৌতূহল অনুযায়ী কেউ তাকে সাজিয়ে গুছিয়ে দেবে। তার যা কিছু জানার, যা কিছু প্রশ্ন সেগুলো যেন সে বইটা খুললে সহজেই পেয়ে যায়। এস এম নাহিদ হাসান ভাইয়ের এই “বিষয়ভিত্তিক কুরআন ও হাদিস” সংকলনটি সেরকম একটি চমৎকার বই ইনশাআল্লাহ। প্রত্যেক মুসলিম ঘরের জন্য এটাকে আমরা অতি জরুরি পুস্তক বলে মনে করি। আল্লাহ এই বইটি থেকে আমাদের সকলকে উপকৃত হওয়ার তাওফিক দিন। আমীন।

... আরো পড়ুন

৩০০৳৪০০৳(২৫% ছাড়ে)

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.