Only logged in customers who have purchased this product may leave a review.
দান-সদাকা
আব্দুল্লাহ বিন মাসউদ রা. বলেন, ‘সুস্থতা কিংবা অভাবের সময় দানকৃত একটি দিরহাম মৃত্যুকালে অসিয়তকৃত শত দিরহাম থেকে উত্তম।’ তিনি আরও বলেন, ‘যদি সম্পদকে পোকামাকড় ও চোরের হাত থেকে রক্ষা করতে চাও, তাহলে সদাকা করো।’
আবু সাফওয়ান রুআইনি রহ.-কে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘দুনিয়া কী?’ যার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনে নিন্দা জ্ঞাপন করেছেন এবং প্রত্যেক বিবেকবান ব্যক্তিকে যার থেকে দূরে থাকা উচিত। তিনি বললেন, ‘দুনিয়াতে যা কিছু তুমি পছন্দ করবে এবং তার দ্বারা দুনিয়া পেতে চাইবে, সেটাই নিন্দনীয়। আর দুনিয়াতে যা কিছু পছন্দ করবে ঠিক কিন্তু তা দ্বারা আখিরাত কামনা করবে, তবে তা দুনিয়া নয়।’
হাসান রহ. বলেন, ‘দিনার-দিরহাম সঙ্গী হিসেবে কতই না নিকৃষ্ট! এরা তোমার কাছ থেকে চলে যাওয়া ছাড়া কোনো উপকারে আসবে না।’
৮৭৳১১৬৳(২৫% ছাড়ে)
















Reviews
There are no reviews yet.