দুআ কবুলের গল্পগুলো (৩য় খন্ড)

“পূর্বে আমরা ‘দুআ কবুলের গল্পগুলো” এবং “দু’আ কবুলের গল্পগুলো -২” বই দু’টি প্রকাশ করি। পাঠকমহলে বই দু’টি ব্যাপক নন্দিত হয়। পায় বেস্ট সেলারের তকমা। আমাদের কাছে অনুরোধ আসে দু’আ কবুলের গল্পের ধারা অব্যহত থাক। এরই ধারাবাহিকতায় আমরা হাজির হয়েছি “দুআ কবুলের গল্পগুলো – ৩” নিয়ে। ফা-লিল্লাহিল হামদ।

প্রথম দু’টি বইয়ের মতো এই বইটিতেও থাকছে আমাদের আশেপাশের সাধারণ, অতি সাধারণ মানুষের দু’আ কবুলের সত্য ঘটনা সম্ভার। নতুনত্ব হিসেবে থাকছে নবী-রাসূল ও সালাফদের সময়কার দু’আ কবুলের বিভিন্ন সত্য ঘটনা।

আমাদের অনেকেই জানেনা কিভাবে দু’আ করতে হয়। কিভাবে ডাকলে আল্লাহ তায়ালা আমাদের ডাক শুনেন, আমাদের দু’আ কবুল করেন। অন্যদিকে আম্বিয়া কিরাম, সত্য যুগের মানুষ, আমাদের আসশেপাশের বর্তমান সময়কার অনেক মানুষ আল্লাহকে ডেকে সাড়া পেয়েছে, তাদের জীবনের মোড় ঘুরে গেছে, চরম হতাশা ও বিপদের মুহূর্তে এক আল্লাহ্‌র উপর তাওয়াক্কুল করে ফল পেয়েছে – এরকম মানুষের দু’আ কবুলের গল্পের সম্ভার নিয়ে আমাদের এবারের আয়োজন বই “দু‘আ কবুলের গল্পগুলো -৩”

আরো পড়ুন

১৯৬৳২৮০৳(৩০% ছাড়ে)

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.