একা একা আমেরিকা

একা একা আমেরিকা কিতাবটি একটি সফরনামা। ‎তুরস্ক এবং আমেরিকা সফরের কিছু চমকপ্রদ ঘটনা ‎সহজ-সুন্দর ও সাবলীল ভাষায় এতে বর্ণনা করা ‎হয়েছে। তবে এ কিতাবের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ‎হচ্ছে, সমকালীন দু-জন প্রসিদ্ধ ইসলামী ব্যক্তিত্ব এবং ‎হরদুই হযরত মাওলানা আবরারুল হক সাহেব রহ.-এর ‎খলীফা—প্রফেসর হযরত মুহাম্মাদ হামীদুর রহমান ‎‎দামাত বারাকাতুহুম এবং হযরত মুফতী শামসুদ্দীন ‎জিয়া দামাত বারাকাতুহুম—আমেরিকায় আয়োজিত ‎ঘরোয়া মাহফিলে এদেশ থেকেই টেলিফোনে বয়ান ‎করেছিলেন যা এখানে সন্নিবেশিত হয়েছে। তাছাড়া এ ‎কিতাবে আমেরিকার মুসলমানদের বর্তমান অবস্থা তুলে ‎ধরা হয়েছে যা এক কথায় অসাধারণ। আশা করা যায়, ‎সব শ্রেণির পাঠকই এ কিতাব থেকে উপকৃত হবেন ‎এবং এটি সকলের জন্য দ্বীনের পথে অগ্রসর হওয়ার ‎‎ক্ষেত্রে সহায়ক হবে। ‎
‎লেখকের অন্যান্য কিতাব ‎
প্রফেসর হযরতের সঙ্গে আমেরিকা সফর (২০১৪), ‎পথের দিশা (২০১৪), প্রফেসর হযরতের সঙ্গে ‎নিউজিল্যান্ড সফর (২০১৪), সূর্যালোকিত মধ্যরাত্রি ‎‎(২০১৫), একজন আলোকিত মানুষ (২০১৬), ‎‎সোহবতের গল্প (২০১৭)। এছাড়া তার অনূদিত ও ‎সংকলিত আরও ১৪টি কিতাব রয়েছে। উল্লেখ্য, ‎সবগুলো কিতাবই মাকতাবাতুল ফুরকান থেকে ‎প্রকাশিত হয়েছে। ‎

আরো পড়ুন

১৫০৳৩০০৳(৫০% ছাড়ে)

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.