Only logged in customers who have purchased this product may leave a review.
হায়া : মুমিন নারীর অলংকার
পৃষ্ঠা : 224, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2026, ভাষা : বাংলা
আপনি কি হায়া’র পরিচয় জানতে চান? জানতে চান, হায়া’র গভীরতা কতটুকু? জানতে চান, কীভাবে হায়া ধরে রাখতে হয়? জানতে চান, হায়া কীভাবে ব্যক্তিত্বকে উন্নত ও সমৃদ্ধ করে? জানতে চান, হায়ার রঙে কীভাবে নিজেকে রাঙাতে হয়? জানতে চান, হায়ার চাদরে আবৃত করে কীভাবে নতুন করে নিজেকে সাজাতে হয়?
জানতে চান?
যদি জানতে চান, তবে পড়তে হবে—’হায়া: মুমিন নারীর অলংকার’ বইটি।
এই বইটি পড়ার পর আপনি হায়া’র সাথে নতুন করে পরিচিত হবেন। হায়া’র এপিঠ-ওপিঠ জানবেন। জানবেন, হায়া কীভাবে আপনার সৌন্দর্যকে অবিচল ও সুরক্ষিত রাখে। জানবেন, কীভাবে তা আপনাকে নতুন করে গড়বে এবং পরিণত করবে। সাথে সাথে এটাও জানবেন, হায়া কীভাবে সম্মান ও ইজ্জতকে বুলন্দ করে।
এই সংবাদটা নিন। অতঃপর, ভাবুন—এই বইটি আপনার জন্য প্রয়োজন কিনা। যদি প্রয়োজন মনে করেন, তবে বইটি কিনবেন এবং পড়বেন। আর যদি প্রয়োজন মনে না হয়, তাহলে বলব, হায়ার ব্যাপারে আর কত উদাসীন থাকবেন? আর কতকাল বেমালুম থাকবেন? আর কতকাল আপনার স্বাভাবিক এই মূল্যবান সৌন্দর্য পরপুরুষের সামনে মেলে ধরবেন? আর কতকাল অন্যের বিষাক্ত লোলুপ নজরে নিজেকে বন্দী করে রাখবেন?
আর কতকাল?
জীবন কি একাধিক? জীবন তো একটাই। এই জীবনটাকে রাঙান-না! রাঙান হায়ার রঙে, রাঙান তাকওয়ার রঙে, রাঙান আল্লাহর ভালোবাসার রঙে।


Reviews
There are no reviews yet.