জান্নাত জাহান্নাম

(1 customer review)

দুনিয়ার জীবন শেষে আখিরাতের প্রতিটি ধাপ পেরিয়ে কর্মফল অনুযায়ী নির্ধারিত চূড়ান্ত দুটি ঠিকানার নাম জান্নাত ও জাহান্নাম। আখিরাতের সর্বশেষ এ দুটি ঠিকানা—জান্নাত ও জাহান্নাম সম্পর্কে আমাদের জ্ঞান ও উপলব্ধি যত স্বচ্ছ হবে, ততই আমরা দুনিয়ার ধোঁকা ও প্রবঞ্চনা থেকে সর্তক হয়ে আসল গন্তব্যে পৌঁছার পাথেয় লাভে মনোযোগী হতে পারব। জাহান্নামের ভীষণ শাস্তির কথা জানা থাকলে গুনাহের পথে কদম বাড়াতে অন্তরে ভীতির সঞ্চার হবে। তদ্রূপ কুরআন-হাদিসে বর্ণিত জান্নাতের অতুল নিয়ামত ও সুখ-শান্তির কথা জানা থাকলে তা লাভের আশায় দুনিয়াতে নেক আমলে মশগুল থাকার প্রতি অন্তরে বেশ আগ্রহ জাগবে।

প্রিয় পাঠক, বক্ষ্যমাণ গ্রন্থটি জান্নাত-জাহান্নাম সম্পর্কে কুরআন ও সুন্নাহর দলিলসমৃদ্ধ তথ্যবহুল একটি রচনা। এটি ড. উমর সুলাইমান আল-আশকার রচিত পরকাল সিরিজের তৃতীয় বই (الجنة والنار)-এর সরল অনুবাদ। বইটি জাহান্নাম ও জান্নাত নামে দুটি অধ্যায়ে বিন্যস্ত হয়েছে। এর প্রতিটি অধ্যায় আবার সন্নিবেশিত হয়েছে কয়েকটি পরিচ্ছেদে। জাহান্নামের শাস্তির ধরন ও জান্নাতের নিয়ামতরাজির আলোচনা ছাড়াও এতে জান্নাত-জাহান্নাম নিয়ে বিভিন্ন ভ্রান্ত মতের অপনোদন করা হয়েছে। আলোচনা করা হয়েছে এ বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর সঠিক মত ও আকিদা। ইন-শা-আল্লাহ গ্রন্থটি অধ্যয়ন করে পাঠক জান্নাত-জাহান্নাম সম্পর্কে ব্যাপক জ্ঞান লাভ করতে পারবেন। জাহান্নামের শাস্তির কথা জেনে তা থেকে বাঁচার এবং জান্নাতের নিয়ামতরাজির কথা জেনে তা লাভের আশায় নেক আমলে সচেষ্ট হবেন।

জান্নাত-জাহান্নাম বইটির ফ্রি পিডিএফ অফিসিয়ালি অনুমোদিত নয়।
জান্নাত-জাহান্নাম বইটি পড়ে রিভিউ সেকশনে রিভিউ দিয়ে অপরকে উৎসাহিত করুন।

আরো পড়ুন

৩৯৮৳৫৩০৳(২৫% ছাড়ে)

1 review for জান্নাত জাহান্নাম

  1. Abdullah al mamun

    আসসালামু আলাইকুম, কেমন আছেন..?
    আমি চট্টগ্রাম থেকে বলছি।
    আপনাদের বইয়ের ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে।

Only logged in customers who have purchased this product may leave a review.