মাওলানা মওদূদীর সঙ্গে মরিয়ম জামিলার পত্রালাপ

সাইয়েদ আবুল আ’লা মওদূদী বিগত শতাব্দীর শ্রেষ্ঠ চিন্তানায়কদের একজন। আর মরিয়ম জামিলা ছিলেন, সামসময়িক বিশ্বে আলোচিত নারী চিন্তকদের অন্যতম। জামিলা তাঁর চিন্তার তীক্ষ্মতার জন্য তো বটেই, তাঁর অনুসন্ধিৎসার মাধ্যমে ইসলামগ্রহণ ও হিজরতের জন্যও বিখ্যাত।
.
মরিয়ম জামিলার ইসলামপূর্ব নাম মার্গারেট মারকিউস। মার্কিন তরুণী মার্গারেট ইসলাম নিয়ে পড়াশোনার পাশাপাশি, বিখ্যাত মুসলিম স্কলারদের সাথে পত্রযোগাযোগ শুরু করেন। এরই ধারাবাহিকতায় মাওলানা মওদূদীর সাথেও তাঁর পত্রালাপ শুরু হয়। সেই পত্রালাপে উঠে আসে ইসলামি জীবনদর্শনের বিভিন্ন দিক, ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব, মুসলিম বিশ্বের নানান সংকট ও সম্ভাবনা, মুসলিম মনীষী ও নেতৃবৃন্দের ব্যাপারে মূল্যায়ন ইত্যাদি।
.
এই পত্রালাপ আমেরিকার চরম ভোগবাদী জীবনের মরীচিকাকে পেছনে ফেলে ইসলামের পথে হিজরত করতে প্রেরণা জুগিয়েছিল এক প্রতিভাদীপ্ত ব্যক্তিত্বকে। সেই পত্রাবলি আমাদেরও দিতে পারে ইসলামের পথে দৃঢ়পদ অগ্রসরতার প্রেরণা আর প্রজ্ঞার দীপ্তি।

আরো পড়ুন

১৬৮৳৩৪০৳(৫১% ছাড়ে)

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.