নিফাক থেকে বাঁচুন

মুনাফিক কখনো বন্ধু হতে পারে না—দুনিয়াতেও না আর পরকালে তো মুনাফিকের আবাস হবে জাহান্নামের অতলে। নিফাক একটি দ্বিচারী স্বভাব। ভিতরে এক রূপ আর বাইরে আরেক রূপ। আল্লাহর কাছে এটা অত্যন্ত ঘৃণিত স্বভাব। পবিত্র কুরআন এবং হাদিসে নববীতে নিফাক ও মুনাফিক সম্পর্কে বিশদ আলোচনা এসেছে। মুনাফিকদের সম্পর্কে কুরআনে স্বতন্ত্র সূরা অবতীর্ণ করা হয়েছে। হাদিসে নববীতে তাদের আচার-বৈশিষ্ট্যের বিবরণ এসেছে। মুনাফিকরা মুসলমানদের ঘরের শত্রু। এরা কোনকালেই উম্মাহর কল্যাণকামী ছিল না। ইসলামের শুরুলগ্ন থেকে হাজার বছরের ইতিহাস থেকে আমরা এর সত্যতা পাই। এতো নাযুক একটি বিষয় সম্পর্কে আমাদের অজ্ঞতা আর উদাসীনতা যারপরনাই হতাশাজনক।
ড. ইয়াদ কুনাইবী একজন গবেষক মানুষ। আমাদের জানামতে বাংলা ভাষায় এটাই তাঁর প্রথম কোন রচনা অনূদিত হচ্ছে। লেখকের শক্তিমান লেখনি আর আপোষহীন সততা তাঁর রচনার ছত্রে ছত্রে ফুটে ওঠেছে। আল্লাহ তাআলার কাছে দুআ করি, তিনি যেন আমাদের এই প্রচেষ্টাকে উম্মাহর কল্যাণকামনা হিসেবে কবুল করে নেন। আমিন।

নিফাক থেকে বাঁচুন বইটির ফ্রি পিডিএফ অফিসিয়ালি অনুমোদিত নয়।
নিফাক থেকে বাঁচুন বইটি পড়ে রিভিউ সেকশনে রিভিউ দিয়ে অপরকে উৎসাহিত করুন।

আরো পড়ুন

২২৭৳৩২৪৳(৩০% ছাড়ে)

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.