পাশ্চাত্যের শিক্ষায় দ্বীনি অনুভূতি

প্রফেসর হযরতের বয়ান সংকলনের পঞ্চম খ- ‘পাশ্চাত্যের শিক্ষায় দ্বীনি অনুভূতি’। এখানে ইংরেজি শিক্ষিত দ্বীনদারদের ‎উদ্দেশ্যে হযরতের কয়েকটি বয়ান একত্রিত করা হয়েছে। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ‎মুসলমানদেরকে দু’টি দলে ভাগ করেছেন; ‘ইংরেজি শিক্ষিত দ্বীনদার সম্প্রদায়’ এবং ‘আলেম সম্প্রদায়’। এ দু’দলের চিন্তা-‎ভাবনা যেমন আলাদা, কর্ম ক্ষেত্রও ভিন্ন। তবে এদের মধ্যে মিল-মহব্বতই মুসলিম জাতির উন্নতির পথে একমাত্র সহায়ক। ‎আলেম সম্প্রদায়ের প্রতি ইংরেজি শিক্ষিত দ্বীনদারের সাধারণভাবে অবহেলা এবং অবজ্ঞা সমাজে বহুল প্রচলিত, বরং বলা ‎যায় প্রতিষ্ঠিত সত্য। অথচ দ্বীনের পথে আগে বাড়ার ক্ষেত্রে উলামায়ে কেরামকে যথাযথ সম্মান প্রদর্শন করা যেমন জরুরী, ‎‎তেমনি তাদের নিবিড় সান্নিধ্য এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের পরামর্শও খুবই প্রয়োজন। ইংরেজি শিক্ষিত দ্বীনদাররা ‎উলামায়ে কেরামের সান্নিধ্যে থেকে এ যুগেও একজন সত্যিকার আল্লাহওয়ালা হতে পারেন, এ বয়ানগুলো সেদিকেই ‎পাঠককে উৎসাহিত করবে। আল্লাহ তা’আলা এ কাজকে কবুল করুন। সবাইকে এ উসিলায় হেদায়েত নসীব করুন।

আরো পড়ুন

১৫০৳৩০০৳(৫০% ছাড়ে)

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.