প্রশ্নোত্তরে জুমুআ ও খুৎবা

দিন আসে দিন যায়। এগিয়ে যাই সামনে, ফুরিয়ে যায় জীবন। মানুষ বুঝতেই পারে না কিভাবে সে পথ চলছে কবরের পথে, আখিরাতের অনন্ত পরপার অভিমুখে। এ পথ চলা সুন্দর হোক, আখিরাত শুভ হোক- এ জন্যই আমাদের মাবুদ সপ্তাহান্তে এমন একটি দিন তাঁর বান্দাদেরকে উপহার হিসেবে প্রদান করেছেন। যে দিনের সামান্য ইবাদাত বান্দাকে অফুরন্ত নিয়ামতে ভরপুর করে দেয়। হাদীসে এই দিনটিকে সাপ্তাহিক ঈদের দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। এ দিনে মুমিন নর-নারী এত কল্যাণ হাসিল করতে পারে, যা অভাবনীয়। সে দিনটি হলো শুক্রবার। এ দিনের কিছু আমলের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চিরন্তনী বানী শুনিয়েছেন, যা একজন ক্ষুদ্র ঈমানের অধিকারী বান্দাকেও উৎফুল­ করে তুলবে। অল্প কাজে একদিনে এত অধিক পুরস্কার পাওয়ার সুযোগ আছে, যা এ বইটি পড়লে সহজেই বোঝা যাবে। আমাদের জ্ঞানবিমুখতা, অজ্ঞতা, মূর্খতা, জ্ঞানের স্বল্পতা- জুমুআর দিনের কল্যাণ হাসিল থেকে আমাদেরকে আড়াল করে রেখেছে। ফলে হারিয়ে যাচ্ছে অগণিত নিয়ামত, বঞ্চিত হচ্ছি অফুরন্ত কল্যাণ থেকে। এ দিনের কিছু আদব রয়েছে, যা খুবই সহজ; কিন্তু যার পুরস্কার অতি মহান। এ দিনে কাউকে কাউকে আল­াহ তাআলা এমন পুরস্কার দিয়ে থাকেন, যা তার মসজিদে চলার পথে প্রতি পদক্ষেপের বিনিময়ে পুরো এক বছর নফল রোযা পালন এবং বছরব্যাপী সারা রাত তাহাজ্জুদ পড়ার সাওয়াব প্রদান করবেন।
শুধু এ দিনের জীবনই নয়, এ দিনের মৃত্যুও বরকতময়। এককথায়, মুসলিম উম্মাহর জন্য এ দিনটি একটি উপহার। মসজিদের ইমাম-খতীবই শুধু নয়; প্রত্যেক নর-নারীর এ দিনটি সম্পর্কে পূর্ণ ধারণা থাকা আবশ্যক। হাদীসে বর্ণিত আদবের সাথে এ দিনটিকে কাজে লাগানো উচিত। এ জন্য অনেক সময় ব্যয় করে এ গ্রন্থটি প্রস্তুত করা হয়েছে। এ বইটি প্রণয়নে যারা আমাকে উদ্বুদ্ধ করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

আরো পড়ুন

২১৳৩০৳(৩০% ছাড়ে)

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.