সহজ ঈমান সহজ আমল

মাওলানা ইউনুস পালনপুরী হাফিযাহুল্লাহ। বিশ্ববরেণ্য দাঈ, দ্বীনি ‎সংগঠক, আলোচক ও লেখক। ভারতের মুম্বাই তাবলীগি মারকাযের ‎যিম্মাদার। তাঁর পিতা মাওলানা উমর পালনপুরী রহমাতুল্লাহি আলাইহি ‎ছিলেন তাবলীগ জামাতের খ্যাতিমান মুরুব্বি। হযরতজি মাওলানা ‎এনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর তিনিই ছিলেন ‎এই মুবারক মেহনতের প্রাণপুরুষ।‎
মাওলানা ইউনুস পালনপুরী সাহেবের একটি বিখ্যাত রচনা বিখরে ‎‎মোতি। এ পর্যন্ত কিতাবটির মোট বারো খণ্ড প্রকাশিত হয়েছে। প্রতিটি ‎খণ্ডের বিষয়বস্তু সম্পূর্ণ ভিন্ন। সহজ ঈমান সহজ আমল এ সিরিজের ‎একাদশতম খ-ের সহজ-সাবলীল অনুবাদ। লেখকের ভাষা উরদূ থেকে ‎আমাদের মাতৃভাষা বাংলায় অনুবাদের গুরুদায়িত্ব পালন করেছেন এ ‎সময়ের প্রতিশ্রুতিশীল লেখক ও বিশিষ্ট অনুবাদক মাওলানা আবদুল্লাহ ‎আল ফারুক।‎
‎লেখক তাঁর এ কিতাবে ব্যথাভরা অন্তর নিয়ে ঈমান ও আমলের কথা ‎আলোচনা করেছেন। আল্লাহর শ্রেষ্ঠত্ব ও তাঁর মাগফিরাত লাভের উপায় ‎সম্পর্কে হৃদয়গ্রাহী বয়ান করেছেন। কুরআন-হাদিসের তত্ত্বকথা বাস্তব ‎জীবনে প্রয়োগের চিত্র এঁকেছেন। নৈতিকতা ও তাৎপর্যের বিচারে এ ‎বইটি নিঃসন্দেহে বিন্দুর মাঝে সিন্ধুর উজ্জ্বল উদাহরণ। আশা করি, এ ‎কিতাব পাঠককে নতুন উদ্যমে দ্বীন পালনে সংকল্পবদ্ধ হতে উৎসাহিত ‎করবে।

আরো পড়ুন

২০০৳৪০০৳(৫০% ছাড়ে)

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.